সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট

কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট

ঢাকা : কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট। রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চলছে জাল টাকার বিকিকিনি। কিনতে চাইলে শুধু করতে হবে ইনবক্সে মেসেজ। দামে বনিবনা হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পাঠানো ঠিকানায় চলে যাবে জাল টাকা।

এমন লোভনীয় ফাঁদে পা দিয়ে অনেকেই জড়িয়ে পড়ছেন জাল টাকার ব্যবসায়। যা ভয় ধরাচ্ছে মূল্যস্ফীতির সমীকরণে।

রাজধানীর বাজারগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন খামারিরা। গরু বিক্রির এই টাকা দিয়েই ভাত কাপড় জোটে অনেকের। কতজন জাল টাকা চেনেন?

খামারিদের মধ্যে একজন বলেন, ‘আমরা জাল টাকা চিনি না। আমাদের কাছে তো টাকা, জাল টাকা কি জিনিস সেটা জানি না।’

অন্য একজন বলেন, ‘আমরা চিনি না জাল টাকা। তখন মেশিনে পরীক্ষা করে নেয়া হয়।’

বাজার ঘুরে দেখা গেলো অধিকাংশ মানুষই চেনে না জাল টাকা। তবে হাছিল ঘরের নির্ধারিত মানুষ টাকা যাচাই বাছাই করে দেন খামারিদের।

হাছিল নেয়াদের মধ্যে একজন বলেন, ‘জাল টাকা শনাক্ত করা যায় কীভাবে, তার এক নম্বর হলো ধরলে বোঝা যায়। অনেক পাতলা হয়। কালারিং হতে পারে।’

অন্য একজন বলেন, ‘জাল টাকা শনাক্তের জন্য আমাদের মেশিন আছে। আমরা সবার জন্য উন্মুক্ত।’

যদিও জাল টাকা শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনী বাজারের বসিয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। আমরা বাজার ঘুরে দেখতে চাই কি অবস্থা মেশিনগুলোর।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশ কয়েকটি ব্যাংক জাল টাকা শনাক্তের মেশিন বসিয়েছে হাটে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা বলেন, ‘প্রতিটা ঈদের মার্কেটে কিছু না কিছু জাল টাকা আসেই। আমরাও সেটাই শুনেছি। সেজন্য আমাদের ব্যাংক থেকে আমাদের এখনে পাঠানো হয়েছে। জাল টাকা আসলেও খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা কিন্তু আমাদের কাছে আসে।’

পুলিশ বলছে জাল টাকার বিস্তার রোধে প্রস্তুত তারা। সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে জাল টাকা প্রতিরোধে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম বলেন, ‘জাল টাকা নিয়ে অলরেডি অভিযান চলছে। আমরা বিগত দিনে যারা জাল টাকা ছাপাইছে বা এ সংক্রান্ত যারা গ্রেপ্তার হয়েছিল তাদের বিষয়ে অলরেডি অভিযান পরিচালিত হচ্ছে।’

রাশেদ প্লাবন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন