রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খালে পড়েছিলো বৃদ্ধের মরদেহ

খালে পড়েছিলো বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার গোপালপুর খালে মাছ ধরতে গিয়ে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মে) বিকাল আনুমানিক ৩টার দিকে গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে বিষয়টি পুলিশকে জানালে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।

মৃত শওকাত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে।

স্বিল্লাল হোসেন নামে এক প্রতক্ষদর্শী জানান, সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে খালে যান শওকাত সরদার। বিকাল ৩টার দিকে তাকে খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সুমন রায় গণেশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত ব্যক্তির পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ পাওয়া গেছে।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন