, || ||

গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দিলীপ কুমারকে গ্রেফতার করেছিল তৎকালীন র‌্যাব। পরবর্তীতে তিনি জামিন পান।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন