নাটোরের বড়াইগ্রামে একটি বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে এ ঘতনা ঘটে।
দূর্ঘটনায় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। এরপর হাসপাতাল থেকে বাকি নিহতদের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরের অংশে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এন



