সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

চট্টগ্রামে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক শিশু।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ শহিদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে যাওয়ার পথে একটি গুলি শিশুটির চোখে লাগে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চৌধুরী রেদোয়ান /এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন