, || ||

চট্টগ্রামে মাটি কাটার সময় ধস, ২ জনের মৃত্যু

চট্টগ্রামে মাটি কাটার সময় ধস, ২ জনের মৃত্যু

চট্টগ্রামের আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির খননকাজ চলার সময় মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যূ হয়েছে। এছড়া আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেইউ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন