রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া

বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না—ইরানের এমন ঘোষণার পর তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, গ্রিনিচ মান সময় ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৩ ডলারে পৌঁছায়।

আর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৫.৬৩ ডলারে উঠেছে। তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হবে কি না—এই অনিশ্চয়তার কারণে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন