সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পানিতে ডুবে আবিদ হাসান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তার খালাতো বোন আছিয়া খাতুনকে (৫) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ হাসান দীননাথপুর গ্রামের নুর আলম মিয়ার ছেলে। সে পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিল। আহত আছিয়া খাতুন চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের তাজমুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সবার অজান্তে শিশু আবিদ ও তার খালাতো বোন আচিয়া বাড়ির পাশের কমলা দোয়ার পাড়ে খেলতে যায়। খেলতে খেলতে একপর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়। বেশ কিছু সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয় একটি শিশু দোয়ায় আবিদ ও আচিয়াকে অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন