, || ||

চুয়াডাঙ্গায় যাসত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেলো দোকানে

চুয়াডাঙ্গায় যাসত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেলো দোকানে

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে উওজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এ ঘটন ঘটে। কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ওই বাসটি মুজিবনগর যাচ্ছিলো।

স্থানীয়রা জানান, নিউ মডার্ন পরিবহনের ওই বাসটি জয়রামপুর কাঁঠালতলা পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশে একটি দোকানে গিয়ে আঘাত হানে।

তারা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে থাকা যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন। তবে দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ তুলেছে যে, দুর্ঘটনার সময় বাসটির হেলপার গাড়ি চালাচ্ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা আরও জানান, দূর্ঘটনার পরপরই উপস্থিত সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

এআর/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন