সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগরে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

জীবননগরে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগতির একটি আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রিপন হোসেন পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে শাহা ব্রিকস ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধু (ইঞ্জিন চালিত) নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় রিপন হোসেন ভ্যান থেকে ছিটকে রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পাখিভ্যান ও আলমসাধু দুটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআরডি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন