সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত রুমানা খাতুন একই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর রুমানাকে বসিয়ে রেখে একটু দূরে ছাগল বাঁধতে যান।

কিছুক্ষণ পর ফিরে এসে তিনি কালভার্টের ওপর মেয়েকে আর দেখতে পাননি। ​পরবর্তীতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখেন। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি প্রাণ হারায়।

​এদিকে, মায়ের চোখের আড়ালে মুহূর্তের অসতর্কতায় ফুটফুটে শিশু রুমানার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ওএনবি/আব্দুল মোমিন/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন