রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তেহরানে খামেনির জানাজা ঘিরে মানুষের ভিড়

তেহরানে খামেনির জানাজা ঘিরে মানুষের ভিড়

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর চার মাস পর হতে যাচ্ছে তার জানাজা ও দাফন।

প্রয়াত এ নেতার জন্য ইতিহাসের সবচেয়ে বড় ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে দেশটি।ইরানি কর্তৃপক্ষ আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খামেনির দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

এদিকে খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের রাস্তায় সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেছেন। দেশটির রাজধানীতে কালো পোশাক পরিহিত বাসিন্দাদের ইরানের জাতীয় পতাকা ওড়াতে ও শোক প্রকাশ করতে দেখা গেছে। এসময় কাউকে কাউকে কাঁদতেও দেখা যায়।

খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবি অনুযায়ী, কফিনটিকে একটি ছোট কক্ষে রাখা হয়েছে, যার দেয়াল ইরানের জাতীয় পতাকায় সজ্জিত।

পোস্ট অনুযায়ী, খামেনির কফিনের ওপর পবিত্র ইমাম রেজা মাজারের লাল পতাকা রাখা হয়েছে। খামেনির দাফনের আগে শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। এর আগে দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক ও বিদায় অনুষ্ঠান চলছে।

জান্নাতুল নাঈমা/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন