রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দামুড়হুদায় দেশীয় অস্ত্রসহ যুবদল কর্মী আটক

দামুড়হুদায় দেশীয় অস্ত্রসহ যুবদল কর্মী আটক

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবদল কর্মি শিমুল দর্শনা পৌর শহরের পরানপুর এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা।

দামুড়হুদা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিমুল দেশীয় অস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় অবস্থান করছেন। পরে দামুড়হুদা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমুল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লম্বা দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুলের সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, অস্ত্রবাজ, চাদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন