শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিয়োগের চার দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগের চার দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ঢাকা: সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর চার দিন না যেতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া চিঠিতে তিনি জানান, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

চিঠিতে মাহফুজুর রহমান তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অবমুক্ত করার অনুরোধ জানিয়েছেন। ব্যক্তিগত পরিস্থিতির কারণে এ দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন