সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নাশকতা করার মুরোদ আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা করার মুরোদ আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ৫ আগস্টকে সামনে রেখে নাশকতা করার মতো মুরোদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আছে বলে তো আমার মনে হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই মুহুর্তে আওয়ামী লীগের ধরনের বড় তৎপরতা চালানোর সক্ষমতা নেই। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি। এর বেশি তৎপরতা দেখি না। দলটির নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

তিনি আরও বলেন, উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন