রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা নিরসনের আহ্বান জামায়াত আমিরের

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা নিরসনের আহ্বান জামায়াত আমিরের

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে জটিলতা নিরসনে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।

তিনি লেখেন, আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।

শফিকুর রহমান আরও লেখেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।

সবশেষ প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন