রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হামিম সরদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা কে এম কলেজের শিক্ষার্থী ছিলেন ।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম সরদার ভাঙ্গা পৌর এলাকার হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ভাঙ্গা থেকে হামিম মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে রেললাইন আন্ডারপাস এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি ব্যাটারীচালিত অটোবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করার আগেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সিকদার নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন