, || ||

‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে’

‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে’

ঢাকা: প্রিয় দলের পতাকা উড়ানো, বাড়িঘর সাজানো, রাত জেগে খেলা দেখা আর বন্ধু-স্বজনদের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি-সব মিলিয়ে বিশ্বকাপ মানে যেন বাংলাদেশের মানুষের এক অন্যরকম উৎসব।

বাংলাদেশীদের সেই ফুটবলপ্রেম ও উন্মাদনাকে এবার বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ফিফা লিখেছে, ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’

পোস্টটির সঙ্গে সংযুক্ত কয়েকটি ছবিতে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের ব্যতিক্রমী উন্মাদনা ও ফুটবলের প্রতি গভীর ভালোবাসার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ফুটবল বিশ্বকাপে এখনো অংশগ্রহণ করতে না পারলেও বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম আন্তর্জাতিক অঙ্গনে বারবার আলোচনায় এসেছে। ফিফার এই প্রশংসা সেই ভালোবাসারই একটি বৈশ্বিক স্বীকৃতি।

বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের আমেজ। বাড়ির ছাদ থেকে শুরু করে গ্রামের মাঠ, শহরের অলিগলি-সবখানেই উড়তে থাকে প্রিয় দলের পতাকা।

দেয়ালচিত্র, আলোকসজ্জা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং সমর্থকদের নানা কর্মকাণ্ড বিশ্বকাপকে ঘিরে তৈরি করে আলাদা আবহ।

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগাল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের সমর্থক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন