রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিএনপির বৈঠক সন্ধ্যায়, আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

বিএনপির বৈঠক সন্ধ্যায়, আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই আলোচনার প্রধান বিষয় হতে পারে বলে আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা।

সূত্রগুলো বলছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। দল থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে।

বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। মঙ্গলবার (২৫ জুলাই) তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিনজন সদস্য জানান, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। যদিও তারা কেউ এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাষ্ট্রপতির পদ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সংকটকালে রাষ্ট্র পরিচালনায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হতে যাচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন