শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিজিবির পৃথক অভিযানে কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৮ লাখ টাকার মাদক জব্দ

বিজিবির পৃথক অভিযানে কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৮ লাখ টাকার মাদক জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, নেশা জাতীয় ট্যাবলেট ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালানো হয়। এসব অভিযানে জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।

২৪ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠে অভিযান চালায় চিলমারী বিওপির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

এরপর একই দিন রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৪৫/৩-এস সংলগ্ন মন্ডলপাড়া মাঠে অভিযান চালায় কাজিপুর বিওপির টহল দল। সেখান থেকে ১৪ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া গতকাল রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১৪৭/৯-এসের কাছাকাছি ধর্মদাহ মাঠে অভিযান চালায় ধর্মদাহ বিওপির সদস্যরা। এ সময় ৫ বোতল ভারতীয় মদ ও এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

কে/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন