সাতক্ষীরায় ২ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াসিন আরাফাত নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা সিপিসির একটি দল।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২ টার দিকে শহরের পলাশপোলের মধুমালার ডাংঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে র্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা পাচার হচ্ছে এমন খবর পেয়ে শহরের মধুমলার ডাংঙ্গি এলাকায় অভিযান চালায় সাতক্ষীরা র্যাব-৬একটি টিম। এ সময় ২৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাতকে আটক করা হয়।

র্যাব জানায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পলাশপুল এলাকার মধুমালার ডাংঙিকে কেন্দ্র করে গড়ে ওঠা তার মাদক সিন্ডিকেটটি স্থানীয় যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বেশ কিছুদিন ধরেই তাকে আটকের চেষ্টা চালাচ্ছিল।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আটককৃত ইয়াসিন আরাফাতকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
আব্দুল মোমিন/এনডি/এএস



