সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রামুতে অপহরণ ও চুরির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার-১

রামুতে অপহরণ ও চুরির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার-১

কক্সবাজার : কক্সবাজারের রামু থানায় দায়ের করা একটি অপহরণ ও চুরির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ আরিফ উল্লাহকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নারায়নগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বুধবার সকালে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপহরণ এবং প্রায় ৩২ লাখ টাকা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউ মুরিং এলাকায় অভিযান চালিয়ে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, চুরি হওয়া অবশিষ্ট অর্থ তার ভাই মোঃ নাসিরের কাছে রয়েছে, যিনি ইপিজেড এলাকায় মোবাইল ফোন ব্যবসার সঙ্গে জড়িত। তবে নাসির বর্তমানে পলাতক রয়েছেন।

গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন