শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়া : বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রীতা রানী একই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানায়, গতকাল রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তার স্বামী বিধান চন্দ্র রায় আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে বিধান চন্দ্রের। একই সঙ্গে তিনি পাশের ঘর থেকে তার স্ত্রীর গোঙানির শব্দ শুনতে পান।

দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে মেঝেতে রীতা রানীর গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের সদর দরজা খোলা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ শয়নকক্ষের মেঝে থেকে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।ঘটনার রহস্য উন্মোচনসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এইচবি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন