সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবান: টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলার সব পর্যটনস্পট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। সোমবার (৬ জুলাই) রাতে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, গত কয়েকদিন ধরে বান্দরবান জেলায় অব্যাহত ভারী বর্ষণ চলছে। এর ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে।

এই বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি এবং সম্ভাব্য পাহাড়ধসসহ অন্যান্য ঝুঁকি বিবেচনা করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, সার্বিক নিরাপত্তা বিবেচনায় জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

একই সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, টানা কয়েক দিনের অতিভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা ও সড়কে পানি জমেছে। পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে পর্যটকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এমন পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

এনডি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন