, || ||

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে রুবেক নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। রুবেল শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে রুবেলসহ একদল বাংলাদেশি শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। মাহেন্দ্র বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে রুবেল গুলিবিদ্ধ হন।

রুবেলের সঙ্গীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গোপনে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকায় বিএসএফের রাবার বুলেটে একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

এআরআর/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন