চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান ভালিয়ে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ নাজমা বেগম (৭০) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জেলা সদরের ভিমরুল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাজমা বেগম (৭০) কুষ্টিয়া জেলা সদরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের নতুন কারাগার এলাকার অভিযান চালানো হয়। একটি মুদি দোকানের বেঞ্চে বসে থাকা সন্দেভাজন মোছাঃ নাজমা বেগমকে হেফাজতে নিয়ে তল্লাশি করা হয়।

এ সময় তার হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করে বিশেষ কায়দায় পৃথক ভানে রাখা মোট ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১এক লক্ষ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপপরিচালক মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এই বয়সেও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কার্যক্রমে তার জড়িত থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এনডি/এএস



