, || ||

দামুড়হুদায় সামারি ট্রায়ালে মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় সামারি ট্রায়ালে মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক সেবনের অপরাধে মিলন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তার নিজ বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। আটক মিলন মিয়া উপজেলার ছুটিপুর গ্রামের মৃত ছলেমনা মন্ডলের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় ধরা পড়েন মিলন মিয়া তার। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হয়।

এরপর আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামি মো. মিলন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

এসকে/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন