, || ||

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজ রোড অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জানা গেছে, অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মো. মুক্তাজুর রহমান মল্লিকের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির মালিককে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে গ্যাস মজুত না করার জন্য নির্দেশনা দেয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা শিশু খাদ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন