, || ||

জীবননগরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের মাঝে ঋণ ও সনদ বিতরণ

জীবননগরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের মাঝে ঋণ ও সনদ বিতরণ

“দক্ষ যুব গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১নভেম্বর) সকাল ১০ টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালী বের করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম রিন্টু, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা যুবকেরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় প্রশিক্ষিত ১৬ জন যুবকদের মধ্যে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং ৫ জন প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সুমাইয়া সুলতানা এ্যানি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষ যুবকেরা একটি দেশের সম্পদ। যুবকদের সঠিক প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।দেশের সব অর্জন যুবকদের হাত ধরেই এসেছে।

জাতীয় যুব দিবস পালন উপলক্ষে জীবননগরে সাত দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জীবননগর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রদান করে যুবকদের দক্ষ হিসেবে তৈরা করা হচ্ছে। তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে স্বাবলম্বী হতে উৎসাহিত করা হচ্ছে।তাছাড়াও যুবকদের উদ্দোক্তা তৈরি করতে সহায়তা প্রদান করা হয়ে থাকে।

যুবকেরা এখান থেকে প্রশিক্ষণ ও সকল প্রকার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারবে।

এআরডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন