শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আগামী মৌসুমে পিএসএলে খেলতে পারবেন না তিনি।
শাস্তির কারণ হিসেবে বলা হয়েছে, চলতি মৌসুমে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হলেও টুর্নামেন্ট শুরুর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেন তিনি। রাজস্থান রয়ালসের স্যাম কারান ইনজুরি হওয়ার কারণে বদলি হিসেবে শানাকা আইপিএলে যোগ দেন।
পিসিবির মতে, চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটে এবং লিগের চুক্তিভিত্তিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে এক বিবৃতিতে দাসুন শানাকা বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি গভীরভাবে দুঃখিত। পাকিস্তানের মানুষ, পিএসএল সমর্থক ও বিশ্ব ক্রিকেটের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
তিনি আরও জানান, পিএসএল একটি মর্যাদাপূর্ণ আসর এবং তার এই সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে, বিশেষ করে লাহোর কালান্দার্সের ভক্তদের।
ওএনবি ডেস্ক



