, || ||

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন পলাতক শেখ হাসিনা: রয়টার্স

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন পলাতক শেখ হাসিনা: রয়টার্স

ভারতের দিল্লি থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে এ ধরনের এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।

এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে সেই পরিকল্পনা বাস্তবায়নে তার সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালে ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।

এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের আইনগত বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

সুত্র- এশিয়া পোস্ট

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন