চুয়াডাঙ্গার জীবননগরে কাঁচামাল ভর্তি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মটরসাইকেল আরোহী মশিয়ার রহমান নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
গতকাল রোববার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মশিয়ার কেডিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মশিয়ার রহমান দেহাটি বাজারে প্রধান সড়কের পাশে তাঁর ব্যবহারিত মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আন্দুলবাড়ীয়া বাজারের দিকে থেকে আসা একটি কাঁচামাল ভর্তি বেপরোয়া গতির ট্রাক তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মেটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা আহত মশিয়ার রহমানকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্ব ও কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশষ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
বর্তমানে তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে(আইসিইউতে)নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা আশষ্কা জনক। এলাকাবাসী অভিযুক্ত ট্রাকের চালকসহ ট্রাকটি আটক করেছে।
এদিকে তাঁর দ্রুত সুস্থ্যতা কামনায় পরিবার এবং কেডিকে ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া চেয়েছেন।
জেডআইএম



