গতকাল বুধবার পর্দা উঠেছে নবম ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এ উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো সাইকোলজিক্যাল থ্রিলার বাংলাদেশি নির্মাতা রায়হান রাফীর সিনেমা‘প্রেশার কুকার’।
এবারের উৎসবের মূল থিম ‘নতুন দৃষ্টিকোণ থেকে পরিচয়’-এর সঙ্গে মিল রেখে প্রেসার কুকার– সিনেমাটি নির্বাচন করা হয়েছে। লন্ডনে ছবিটি বাজিমাত করেছে।
এই সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে মঙ্গলবার রাতে লন্ডন পৌঁছেছেন নির্মাতা রাফী।

সেখান থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নির্মাতা রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি শৈল্পিক ধাঁচের। দেশের পর বিদেশের মাটিতে এই সুযোগ আমাদের জন্য বড় একটি অর্জন। এখানে দারুণ সাড়া ফেলেছে প্রেসার কুকার। সব টিকেট সোল্ড আউট’।
এনবি ডেস্ক



