সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক।

সোমবার দিবাগত রাত পৌনে তিনটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়ে

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) সালেক মিয়া (৪৫) একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ(৫৫)।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কের হাসানপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে চালবাহি ট্রাক উলটে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

ওএনবি, কুমিল্লা

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন