সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের টিউবওয়েল পেল ৫০ অসহায় পরিবার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের টিউবওয়েল পেল ৫০ অসহায় পরিবার

চুয়াডাঙ্গা: নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

রবিবার (১৪ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাপক মো. খায়রুল বাশারের সভাপতিত্বে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দবাড়িয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ শামসুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, “নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরএ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন