, || ||

চুয়াডাঙ্গায় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যবসায়ী নিহত, দুই গরুর মৃত্যু

চুয়াডাঙ্গায় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যবসায়ী নিহত, দুই গরুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএডিসি গুদামের সামনে লাটাহাম্বার রাস্তার পাশের খাদে উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি গরু মারা গেছে। এ সময় দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, সোমবার ভোরে ঝিনাইদহ থেকে আসা একটি গরুবোঝাই লাটাহাম্বার শহরের বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির কাছ থেকে নগদ ৮৩ হাজার ৩৪৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন