রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ব্রক্ষপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ব্রক্ষপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ : ময়মনসিংহে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজরোড এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।

তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে কলেজরোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগি রেললাইনে তোলার চেষ্টা চলছে।

এদিকে লাইনচ্যুত ওই ট্রেনটিকে উদ্ধারে পাঠানো হয়েছে উদ্ধারকারী ট্রেন। তবে ওই ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

বিস্তারিত আসছে……………

আরএইচ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন