শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মহেশপুর বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, কীটনাশক, চকলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার

মহেশপুর বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, কীটনাশক, চকলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, কীটনাশক, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ইমিটেশন সামগ্রী ও চকলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য উদ্ধার করেছে ৫৮ বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ২২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন একই এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ৩টার দিকে মহেশপুরের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ বোতল ভারতীয় কীটনাশক ও ১ প্যাকেট চকলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি আতও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন