সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাশুড়ির জন্য দোয়া চাইলেন ওমর সানী

শাশুড়ির জন্য দোয়া চাইলেন ওমর সানী

ঢালিউডের একময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি শাশুড়ির জন্য সবার কাছে দোয়া চান।

পোস্টে তিনি উল্লেখ করেন, তার শাশুড়ি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত চিকিৎসা-সংক্রান্ত তথ্য জানা যায়নি।

জানা গেছে, মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করাকালে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এদিকে ওমর সানীর এই পোস্টের পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে মৌসুমীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন