সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী চাঁদপুর যাবেন ১৬ মে

প্রধানমন্ত্রী চাঁদপুর যাবেন ১৬ মে

চাঁদপুর : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাবেন। সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে খুব দ্রুতগতিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক মেরামত করা হচ্ছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে গতকাল শোনিবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একই দিন সংসদ সদস্য সদরের রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন।

এর আগে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন।

দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা এই খালটি এখন পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

এনডি/জেফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন