ঢাকা: বাংলাদেশের হয়ে এখন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। সতীর্থ মমিনুল হককে পেছনে ফেলে সিলেট টেস্টেই রাজত্বের আসনে বসলেন ৩৯ বছর বয়সী মুশফিক।
আজকের আগ পর্যন্ত দুজনই ১৩ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।
মুশফিক ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটা পূর্ণ করেছেন বাউন্ডারি হাঁকিয়ে। তিন অঙ্ক স্পর্শ করতে যখন ১ রানের প্রয়োজন ঠিক তখনই মোহাম্মদ আব্বাসকে গালি দিয়ে চার মেরে রেকর্ড সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

রেকর্ড সেঞ্চুরি হলেও উদযাপনে ছিল না তেমন কোনো আতিশায্য। আকাশপানে গর্জন দিয়ে দুই হাত উঁচিয়ে নিজের উদযাপন শেষ করে জড়িয়ে ধরলেন সতীর্থ তাইজুল ইসলামকে। পরে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে সন্তুষ্টি নিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
রেকর্ড সেঞ্চুরি করতেই মুশফিককে দাঁড়িয়ে অভিবাদন জানান সতীর্থ-স্টাফসহ দর্শকরা। অবশ্য শুধু তাদের কাছ থেকেই নন, প্রতিপক্ষের কাছ থেকেও করতালি কেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।
জেএফজে



