সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাকিস্তান ক্রিকেটের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

পাকিস্তান ক্রিকেটের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হেড কোচের দায়িত্ব নিয়েছেন।

এছাড়া ২০০৯ সালে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী উমর গুলকে দলে ভিড়িয়েছে তারা। তাছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ করে এনেছে পাকিস্তান।

পাকিস্তান তাদের ইতিহাসের সবশেষ আইসিসি শিরোপা জিতেছিল ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি।

সরফরাজ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।

উমর গুল তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৪২৭টি উইকেট নিয়েছেন তিনি। তিনি পাকিস্তান দলে থাকবেন বোলিং কোচের দায়িত্বে।

২০১৬ সালে মিসবাহ উল হকের নেতৃত্বে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে পায় পাকিস্তান, সেই দলের নিয়মিত সদস্য ছিলেন আসাদ।

তিনি তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলেছেন। টেস্টে তার সেরা পারফরম্যান্স ছিল। ৭৭ টেস্টে ১২টি সেঞ্চুরিসহ ৪৬৬০ রান করেছেন তিনি।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন