সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনিকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনিকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনিকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদররের চারমাইল এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুরা টুনিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাসুরা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩ মে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মাসুরা টুনিকে আটক করে স্থানীয়রা।

পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ভারতীয় মদের খালি বোতল, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং কিছু আপত্তিকর (কনডম) সামগ্রী উদ্ধার করে।

ওই ঘটনায় সেসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।

আরসি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন