সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের (জামায়াত থেকে বহিষ্কৃত) দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের (এমপিদের সরকারি আবাসন) ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।
উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই তরুণীকে মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত করা হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। একপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটি নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।
রাশেদ প্লাবন/এএস



